ঢাকাMonday , 2 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে জাতীয় ভোটার দিবস পালিত

admin
March 2, 2020 8:27 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি:“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগরে জাতীয় ভোটার দিবস- ২০২০ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম. আবুজর গিফারী এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদ আয়ুব ডলি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিঞা, উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস শাহানা হামিদ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম,কামরুজ্জামান, সাবেক উপদেষ্টা শেখ আবু সাঈদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।