কলারোয়া অফিস: “ভোটার হয়ে ভোট দেব- দেশ গড়ায় অংশ নেব” প্রতিপাদ্যে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। সোমবার (২রা মার্চ) সকাল ১০ টার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবু নসর, কৃষি অফিসার কৃষিবিদ মহাসিন আলী, সমবায় অফিসার নওসের আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিনসহ অন্যান্য অধিদপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রী, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস। সভাপতির বক্তব্যে ইউএনও সেলিম শাহনেওয়াজ বলেন,পূর্ণ বয়স্ক নারী পুরুষের ভোটার হওয়া নাগরিক অধিকার, আমরা যেন কেহ অধিকার থেকে বঞ্চিত না হই সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের উপজেলায় পূর্ন বযস্ক কেহ যদি এখনো ভোটার তালিকার বাইরে থাকে তাদের খুজে বের করে তালিকাভুক্ত করতে হবে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর নেতৃত্বে একটি শোভাযাত্রা পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম এসে শেষ হয়।
পি-০১/ক:-১
