ঢাকাMonday , 2 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩

admin
March 2, 2020 9:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে এক মাদক ব্যবসায়ীসহ পৃথক মামলায় ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার (১ মার্চ) রাতে আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালামের নেতৃত্বে এএসআই কায়ছারুল ইসলাম, এএসআই রিয়াজ উদ্দীন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিক্রির বুধহাটা এলাকা থেকে ওই গ্রামের জামাত সরদারের ছেলে বাচ্চু সরদার ও ইছহাক সরদারের মেয়ে লাইলী খাতুনকে হাতেনাতে গ্রেফতার করেন। এসময় তাদের হেফাজতে থাকা ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করা করে পুলিশ। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আশাশুনি থানায় ২(৩)২০২০ নং একটি মামলা রুজু করা হয়েছে।
পৃথক অভিযানে এসআই মোস্তাফিজুর রহমান নিয়মিত ১(৩)/২০২০ নং মামলার আসামি বাইনতলা গ্রামের তফিলুদ্দীন সানা ওরফে তফেজ উদ্দীনের ছেলে হাফিজুল সানাকে গ্রেফতার করে। আসামিদের সোমবার সকালে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।