ঢাকাMonday , 2 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুরে সরকারি খাল দখল করে ঘেরের ভেড়ী নির্মাণ

admin
March 2, 2020 9:14 pm
Link Copied!

কুলিয়া(দেবহাটা)প্রতিনিধি: সদর উপজেলার দক্ষিণ আলিপুরের ঘোষখালী খাল দখল করে মৎস্য ঘেরের অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে ঘের মালিক আসাদুলের বিরুদ্ধে। সোমবার(২মার্চ) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায় যে, খালটি উপর দিয়ে ভেড়ী দেওয়া হচ্ছে এবং শতশত ঘেরের পানি চলাচলের একমাত্র মাধ্যম এই খালটি। এলাকাবাসীরা জানান, প্রায় ৬টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম খালটি এবং আশপাশে প্রাইমারি স্কুল, হাইস্কুল, মাদ্রাসা, কলেজ তো আছেই। যদি এই খাল ভরাট হয়ে যায় তাহলে পানি নিষ্কাশন রাস্তা বন্ধ হয়ে গোটা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। ফলে ফসলের ব্যাপক ক্ষতিসহ, মাছের ঘের পানিতে তলিয়ে যেতে পারে এবং স্থায়ী জলাবদ্ধতার রুপ নিতে পারে। এলাকাবাসীরা আরো বলেন, এই আসাদুলের খুটির জোর কোথায়? কীভাবে সরকারি খাল দখল করে ঘেরে অর্ন্তভূক্ত করছে। এদিকে কিছু ঘের ব্যবসায়ীরা কষ্টে বলেন আমরা কীভাবে ঘেরের ব্যবসা করবো যদি পানি চলাচল করতে না পারে তাহলে কীভাবে আমরা ব্যবসা করবো। আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। এবিষয়ে ঘের ব্যবসায়ী আসাদুল ইসলামের সাথে কথা বলিলে তিনি জানান, এতো দিন এটি খাল ছিলো এখন আমি আমার জমিতে ভেড়ী দিচ্ছি। তবে ইউনিয়ন ভূমি কর্মকর্তা হেলাউদ্দীন সাথে কথা বললে তিনি বলেন আমি আজ বদলি হয়ে গেছি নতুন ভূমি কর্তকর্তা সাথে কথা বলেন। এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক মহাদয়ের হস্তক্ষেপ কামনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।