ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সড়ক দুর্ঘটনার কবলে কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক

admin
March 1, 2020 10:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, ভাড়াশিমলা ইউপি’র একাধিকবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল খালেক (৬৭) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। রোববার (১ মার্চ) বিকেল ৫ টার দিকে কালিগঞ্জ-সাতক্ষীরা সড়কের কুকোডাঙ্গা মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেকের ছোট ভাই আব্দুল মালেক জানান, তার ভাই রোববার বেলা সাড়ে ৪ টার দিকে চৌবাড়িয়া কমিউনিটির ক্লিনিকের বিরোধপূর্ণ জমি মাপ-জরিপ শেষ করে জনৈক শাহিন এর ভাড়ায় চালিত মোটরসাইকেলে পশ্চিম নারায়নপুরে বাড়িতে আসছিলেন। তাকে বহনকৃত মোটরসাইকেলটি কুকোডাঙ্গা নামক স্থানে পৌঁছালে অপর একটি মোটর সাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় ওই মোটরসাইকেলে থাকা তিনজনই রা¯ত্মায় পড়ে জখম হন। মোটর সাইকেল চালক শাহিনের মাথায় হেলমেট থাকায় তিনি সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন। অপর আরোহী পশ্চিম নারায়ণপুর গ্রামের কেনা গাজীর ছেলে আব্দুল বারেক (৪০) ও আব্দুল খালেককে স্থানীয়রা দ্রæত উদ্ধার করে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আব্দুল খালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে সন্ধ্যার পর তাকে খুলনায় ভর্তির জন্য নেওয়া হয়। অধ্যাপক আব্দুল খালেক উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।