ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিববর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভা

admin
March 1, 2020 10:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মুজিববর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০১ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক এস.এম মো¯ত্মফা কামালের সভাপতিত্বে মুজিববর্ষ পালনে অগ্রগতির পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মো¯ত্মাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘বঙ্গবন্ধু- বাংলা ভাষা- বাঙালি- বাংলাদেশ। ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের হৃদয়ে। সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশ সেরা আয়োজনের মাধ্যমে মুজিববর্ষ পালন করতে চাই। সেজন্য সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন এমপি রবি। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালী জাতি স্বাধীনতা পেত না। সেই মানুষটির জন্ম শতবার্ষিকী পালন করতে পেরে আমরা গর্বিত।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মোশারফ হোসেন মশু, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সšেত্মাষ কুমার সাহা, জেলা খাদ্য কর্মকর্তা মো. জাকির হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরা’র উপ-পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুজিববর্ষ পালনে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।