ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জাতীয় বীমা দিবস পালিত

admin
March 1, 2020 9:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে প্রথম জাতীয় বীমা দিবস পালিত পালিত হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় জীবন বীমা করার সুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. দীপন বিশ্বাস, পিআইও সোহাগ খান, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, প্রধান শিক্ষিকা কামরুন নাহার কচি, আশাশুনি প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের (গণ-গ্রামীন বীমা) ইউনিট ম্যানেজার এম এ হাদীসহ উপজেলায় কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। বক্তারা বেশি লাভের আশায় হায় নহায় কোম্পানীর খপ্পরে না পড়ে দেশে পলিসি খোলার আগে তাদের সম্পর্কে ভাল করে খোঁজ খবর নিয়ে শুধুমাত্র সরকার অনুমোদিত কোম্পানীগুলোর সাথে কাজ করে নিজের সন্তান-পরিজনদের সুনিশ্চিত ভবিষ্যত গড়ে তুলতে সকলের প্রতি উদাত্ত আহŸান জানান।
সভা শেষে দিবসটি উপলক্ষে বীমা মেলা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। উপজেলায় পরিচালিত বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা ও কর্মচারিবৃন্দর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।