ঢাকাSunday , 1 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অচল সমিতি সচল দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ : আটক-২

admin
March 1, 2020 10:06 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় অচল সমিতি সচল দেখিয়ে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এ নিয়ে এজাহার ভুক্ত ৫ আসামির মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে বলে জানায় সিআইডি সূত্র। উল্লেখ্য, ‘উপজেলার চাঁদখালী আল-মদিনা ঋণদান ও সঞ্চয় সমিতির মাধ্যমে সদস্য সংগ্রহ করে ঋণ আদায় করা হয়। এ পর্যšত্ম ২০ লক্ষাধিক টাকা আদায় করে ওই প্রতিষ্ঠান। গ্রাহকের টাকা বণ্টন না করে আত্মসাৎ করে সদস্য ময়না বেগম পাইকগাছা থানায় ৫ জনের নাম উল্লেখ পূর্বক মামলা করেন। মামলাটি সিআইডি, খুলনা তদšত্ম পূর্বক ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, হাফেজ আবু মুসা, মাওলানা আবু মুসা, নজরুল ইসলাম ও গাউসুল আজম। সমবায় অফিস সূত্রে জানা যায়, ২/৩ বছর পূর্বে এ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। তারপরও তারা সমিতি সচল দেখিয়ে অর্থ আদায় অব্যাহত রাখে। এ ব্যাপারে সিআইডির এস আই ডি.এম রফিকুল ইসলাম জানান, প্রতারণা মামলায় আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।