নিজস্ব প্রতিনিধি: দৈনিক যশোর পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আল মামুন’র পিতা উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের কাজী গাউসুল আজম হক (৭৮) আর নেই। শনিবার (২৯ ফেব্রæয়ারি) সকাল ৮ টার দিকে বার্ধক্যজনিত কারতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে, নাতি-পূতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়ি ঠেকরা মসজিদের পাশে আসরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এদিকে সাংবাদিক আল মামুনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃত দিয়েছেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবলা আহমেদ, নির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, সাংবাদিক আফজাল হোসেন, জামাল উদ্দিনসহ নলতা প্রেসক্লাব, কালিগঞ্জ রিপোর্টার্স ইউনিট ও কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
