কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : উপজেলার শাঁখরা কোমরপুর এ.জি মাধ্যমিক বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ ও শত ভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষে ‘মিড ডে মিল’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ ফেব্রæয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ শরীফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদ সদস্য ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আল ফেরদাউস আলফা এর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুরের সাব-জজ গোলাম রসুল (সুইট) ও ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসরাইল গাজী। এ সময় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, সাংবাদিক ওমর ফারুক মুকুল ও ইউপি সদস্যা মোছা. হামিদা খাতুন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
