ঢাকাSaturday , 29 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ন্যায় বিচারের যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব : সাতক্ষীরা জেলা ও দায়রা জজ

admin
February 29, 2020 9:47 pm
Link Copied!

সমীর রায় : সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড চেয়ারম্যান বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন ন্যায় বিচারের যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব। ধনী-গরীব প্রত্যেকটি মানুষেরই আইনের সুবিচার নিশ্চিতকরণই হোক মুজিব বর্ষের দৃঢ় অঙ্গীকার। ধনী-গরীব, জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে আবাল বৃদ্ধ বণিতারই সুবিচার পাওয়ার অধিকার আছে। আইনি সহায়তা পেতে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে এসে যোগাযোগ করুন। জেলা লিগ্যাল এইডে মোবাইল ফোনেও (০১৭০০৭৮৪৩০৫) যোগাযোগ করে সেবা নিতে পারেন। এছাড়া আইনি সহায়তা নিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিস ভবনের ৩য় তলায় ৩১১ নং কক্ষের অফিসে সরাসরি চলে আসতে পারেন। শনিবার (২৯ ফেব্রæয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা কমিটির আইন সহায়তা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে ‘মুজিব বর্ষে আইনগত সহায়তা ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার’ লক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি আরও বলেন বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজ দায়িত্ব পালন করলেই বাংলাদেশ এগিয়ে যাবে। সাতক্ষীরা সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সালমা আক্তারের সঞ্চালনায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, পুরহিতসহ সমাজের সর্বস্তরের অংশগ্রহনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ইয়াছমিন নাহার, সিনিয়র সহকারি পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এম শাহ আলম, জিপি শম্ভুনাথ সিংহ, পিপি আব্দুল লতিফ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।