ঢাকাSaturday , 29 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডাম্পার গাড়িতে ইট ভাটার মাটি বহন করায় মরণ ফাঁদে পরিণত হচ্ছে সড়ক


February 29, 2020 2:52 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে ইটভাটাসহ ব্যক্তিগত কাজে মাটি বহন করার জন্য ব্যবহৃত হচ্ছে অবৈধ ডাম্পার গাড়ি। বিভিন্ন জায়গা থেকে মাটি বহন করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় পড়ে থাকা মাটিতে একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা তৈরি হয়ে যায় মানুষের জন্য মরণ ফাঁদ।

তাছাড়া সড়কে নিয়ন্ত্রণহীন ভাবে এ ডাম্পার গাড়ি চালানো হয়। যার ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। শ্যামনগর সদর সড়ক হতে বংশীপুর, মুন্সিগঞ্জ, ভেটখালী প্রধান সড়কে ইতোমধ্যে অন্তত ৫০ থেকে ৬০ টি মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়েছে। এদের মধ্যে অনেকের হাত পা ভেঙেছে আবার কারও মাথা ফেটেছে। অন্যদিকে ৬নং রমজানগর ইউনিয়নের বিভিন্ন সড়কের একই রকম বেহাল দশা।

শ্যামনগরের জন-সাধারণের সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি অতি শীঘ্রই ডাম্পার নামের এই মরণ গাড়িটির বিরুদ্ধে অভিযান চালিয়ে এটি বন্ধ করে দেওয়া হোক। যাতে এই মরণ নামের ডাম্পার গাড়ির কারণে সড়কে আর কোনো সড়ক দুর্ঘটনা না ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।