ঢাকাFriday , 28 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের জয়নগর ফাজিল মাদ্রাসার ৬০ বছর পূর্তি শিক্ষার্থীদের মিলন মেলা

admin
February 28, 2020 10:34 pm
Link Copied!

এস, এম, মোস্তফা কামাল: শ্যামনগরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ৬০ বছর পূতি উপলক্ষে শিক্ষার্থীদের মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) সকাল ৯টা থেকে “হাজার স্মৃতির ভিড়ে, ফিরছি আপন নীড়ে”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মহামিলন মেলার সভাপত্বি করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. মুহা: আব্দুল মান্নান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মালয়েশিয়াস্থ আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির ছাত্র হাফেজ সালাহ উদ্দীন। জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা এ.ইউ.এম গোলাম বারী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা, আল-হাদিস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশরাফুল আলম, চ্যানেল এস, ইউ, কে উপস্থাপক ড. আব্দুস সালাম আজাদী, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, ঢাকা তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রধান মুহাদ্দীস মাওলানা আব্দুল গাফ্ফার মাক্কী,সাতক্ষীরা আলীয়া মাদ্রাসার প্রধান ফকীহ মাওলানা আক্তার্জ্জুামান, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান ডা: এস, এম, আব্দুর রউফ, সাবেক চেয়ারম্যান গাজী আনিচুজ্জামান (আনিচ), সহকারী অধ্যাপক মাওলানা ফজলুল হক আল- আজাদ, প্রভাষক নুরুজ্জামান, প্রভাষক রবিউল ইসলাম, প্রভাষক মনজুরুল ইসলাম, মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির ছাত্র হাফেজ সালাহ উদ্দীন, হাফিজ বিন ওয়াজেদ, জাপান নাগুয়া ইউনিভার্সিটি ছাত্র মারুফ বিল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম, মাদ্রাসার প্রথম ব্যাচের ছাত্র মাওলানা আব্দুল মাজিদ, ছাত্র আবু বকর সিদ্দিক সাকিব প্রমুখ নবীন ও প্রবীণ ছাত্ররা।
পরবর্তীতে বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী ও সুরকার মশিউর রহমান এর একক সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর মাওলানা নেছার উদ্দীন আহম্মেদ। মহামিলন মেলায় মাদ্রাসা এবং মিলন মেলার বিভিন্ন অংশের স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। হাজার হাজার প্রবীণ ও নবীন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে মহা মিলন মেলাটি আনন্দ ঘণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।