সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : নাটোরে ফটোগ্রাফি এক্সিবেশনে ‘শিশির ভেজা প্রজাপতি’ শিরোনামে ছবিটি তুলে অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরা শ্যামনগর উপজেলার আহসান হাবিব। তিনি শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. হাবিবুর রহমানের ছেলে। ২৫ ফেব্রæয়ারি এই প্রদর্শনীর পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক তাকে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করেন। ২১ শে ফেব্রæয়ারি চিলেকোঠা ফিল্ম প্রোডাকশনের আয়োজনে নাটোর ফটোগ্রাফি এক্সিবেশন (সিজন-৩) অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে অনেক ফটোগ্রাফারের ছবি এখানে স্থান পায়। ফটোগ্রাফি এক্সিবেশনকে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায় ফটোগ্রাফার আহসান হাবিব। তার সিলেক্ট হওয়া ৩ টা ছবির মধ্যে ১টি ‘শিশির ভেজা প্রজাপতি’ ছবিটিতে সে অ্যাওয়ার্ড পায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
