তালা প্রতিনিধি : তালা উপজেলার কাশিপুর দাখিল মাদরাসার শিক্ষক মাও. আবু মুছা (৪৮) বুধবার সন্ধ্যায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। পুত্রের মৃত্যুর খবরে বৃহস্পতিবার ভোরে পিতা কেরামত আলী (৮০) মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার পিতা-পুত্রের জানাজা নামাজ তালার সেনপুর গ্রামে অনুষ্ঠিত হয়। পিতা-পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাশিপুর দাখিল মাদরাসার সুপার শেখ আব্দুল মোমিন জানান, শিক্ষকের অকাল মৃত্যুতে মাদরাসা একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
