ঢাকাThursday , 27 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

admin
February 27, 2020 10:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা জেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারি) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ গ্রæপে মোট ২১টি দল অংশ নেয়। জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টনের সভাপতিত্বে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শ্যামল সরকার, শহীদুল ইসলম, রোজ বাবু ও শামীমা পারভীন রতœা। এতে ‘ক’ গ্রæপে পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল, খ গ্রæপে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও গ গ্রæপে তালা মহিলা ডিগ্রি কলেজ ১ম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।