ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সভাপতি মনি, সম্পাদক তাপস : দেবহাটার নওয়াপাড়ায় ওয়ার্ড আ’লীগের সম্মেলন

admin
February 26, 2020 9:41 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) বিকেল ৪টায় ডায়মন্ড ক্লাব চত্বরে নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে ইউপি সদস্য মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে তাপস রায় নির্বাচিত হয়। অনুষ্ঠানে সাবেক ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাছেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহামুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসনে সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আবু জাফর। পরে, ১শ’ ৯৭জন সদস্যের মধ্যে ১শ’ ৮০জন ভোট প্রদান করেন। এতে বিনা প্রতিদ্ব›িদ্বতায় মনিরুজ্জামান মনি সভাপতি এবং ভোটের মাধ্যমে তাপস রায় ১১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এছাড়া তার নিকটতম প্রার্থী আব্দুর রফিক ৭০ ভোট পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।