ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইসিটিডি কমিটির ওরিয়েন্টেশন

admin
February 26, 2020 9:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক পরিচালিত শিশুর বিকাশে প্রারম্ভিক শিক্ষা (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় শিশুর প্রারম্ভিক যতœ ও বিকাশের সমন্বিত (ইসিসিডি) নীতি ২০১৩ বাস্তবায়নের লক্ষে গঠিত উপজেলা ইসিটিডি কমিটির সদস্যবৃন্দের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বুধবার (২৬ ফেব্রæয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে ওরিয়েন্টেশন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাশ এর সভাপতিত্বে ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদবোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। শেষ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সমাপ্তি করেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, খালেদা আইয়ুব ডলি, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক দেবাশীষ সরকার,ওসি (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে শিশুর প্রারম্ভিক যতœ বিষয়ে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন বিষয়ে উপস্থাপনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।