ঢাকাWednesday , 26 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরের সোরায় ইটের সোলিং রাস্তাটির বেহাল দশা


February 26, 2020 12:39 pm
Link Copied!

নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র ইটের সোলিং রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। সোলিং রাস্তার ইট উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। রাস্তার গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছে পথচারীরা।

স্থানীয়রা জানায়, ‘এই রাস্তায় প্রতিনিয়ত মোটরসাইকেল, বাইসাইকেল আরোহীরা দুর্ঘটনার কবলে পড়ছে। জরুরী রোগী অথবা প্রসূতি মায়েদের এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেশি অসুস্থ হয়ে পড়ছে। স্থানীয়রা আরও জানায়, ‘জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করলে খুব ভালো হয়। না হয় খুব দ্রæত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন। যে কোন মুহ‚র্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

এছাড়া বিগত বুলবুল ঝড়ের কবলে রাস্তার পাশের গাছ গুলো উপড়ে পড়ায় অনেক স্থানে রাস্তা পুকুরের সাথে মিশে গেছে। বর্তমানে সামান্য বৃষ্টিতে রাস্তা দিয়ে চলাচল করা একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। তাছাড়া এই রাস্তা দিয়ে কোমলমতি ছাত্র/ছাত্রী, শিক্ষক, চাকুরিজীবী সহ সকল শ্রেণির মানুষ যাতায়াত করে। রাস্তাটি যদি দ্রæত সংস্কার না করা হয়, তাহলে অচিরেই পুকুরের ভিতরে ধসে একেবারেই পড়বে এই রাস্তা।

এলাকাবাসী জানায়, ‘তারা বিষয়টি বার বার ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যকে অবগত করলেও রাস্তা সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করেননি’। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, ‘যত দ্রæত সম্ভব রাস্তাটি সংস্কার করা হবে’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।