নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার ৭৫নং বারপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা আক্তার পারভীন ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকে সরকারি কাজে অবহেলা করে আসছেন। এছাড়া বিদ্যালয়ের ¯িøপ, প্রাক প্রাথমিক, দুর্যোগ মোকাবিলা কন্টিডেন্সিসহ বিভিন্ন কাজের অর্থ আত্মসাৎ, খুশিমতো বিদ্যালয় ত্যাগ, ছুটি না নিয়ে অনুপস্থিত, জাতীয় দিবসগুলো বাস্তবায়ন করতে গাফিলতি করে আসছেন। এমন অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষে সুকুমার, ওবায়দুল ও প্রকাশসহ কয়েকজন গতকাল ২৬ ফেব্রæয়ারি বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র প্রেরণ করেছেন। অভিযোগ পত্রে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সাথে ওই প্রধান শিক্ষিকার অন্যত্র বদলির জন্য সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেন। এ বিষয়ে প্রধান শিক্ষিকা শাহানা আক্তার পারভীন সাংবাদিকদের বলেন, শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে ছিলাম। তবে, স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনটি করানোর জন্য সহকারী শিক্ষকদের নির্দেশনা দিয়েছিলাম।
