ঢাকাTuesday , 25 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আইডি কার্ড জালিয়াতি করে চাকরি : ভাইয়ের বিরুদ্ধে ভাই এর সংবাদ সম্মেলন

admin
February 25, 2020 10:00 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে ন্যাশনাল আইডি কার্ড জালিয়াতি করে চাকরি করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ তমেজ উদ্দীন গাজীর ছেলে মালেক গাজী। মালেক গাজী তার লিখিত বক্তব্যে বলেন, আব্দুল হামিদ গাজী আমার আপন ভাই। সে দীর্ঘদিন যাবৎ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকুরি করে আসছে। তার জন্ম তারিখ : জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ০১/০৭/১৯৫৫ ইং এবং তার বর্তমান বয়স ৬৫ বছর। তার চাকুরির মেয়াদ শেষ হলেও সে বিভিন্ন মহলকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে বর্তমান বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে চাকুরিতে বহাল আছে। চাকুরির মেয়াদ শেষ হওয়ার পরেও ৬ বছর গত হয়েছে। এই বিষয়ে আমি আব্দুল মালেক গাজী ১০/১২/২০১৯ তারিখে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ আবেদন করি। কিন্তু তার কোন ফল পাইনি। এ সময় তিনি আরও বলেন, আব্দুল হামিদ গাজী নিজ নামের আইডি কার্ড ও জন্ম নিবন্ধন গোপন করে ভুয়া স্কুল সার্টিফিকেট তৈরি করে চাকুরি করে আসছে। এ সময় তিনি তমেজ উদ্দীন গাজীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।