ঢাকাTuesday , 25 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শুরু হলো দুই দিন ব্যাপী তথ্য মেলা

admin
February 25, 2020 10:02 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ‘জানবো জানাবো, দুর্নীতিমুক্ত স্বদেশ গড়বো’ এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় দুইদিন ব্যাপী তথ্য মেলা-২০২০ শুরু হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সকাল ১০ সাতক্ষীরা জেলা প্রশাসন ও সনাকের আয়োজনে এবং টিআইবি’র সহযোগিতায় মেলা উপলক্ষে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা মিলিত হয়।

নাট্য ব্যক্তিত্ব সনাক সভাপতি আবুল বাশার পল্টু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘অধিকার প্রতিষ্ঠিত করতে হলে সর্বপ্রথম তাকে তথ্য সম্পর্কে জানতে হবে। আগের তুলনায় বর্তমানে দেশে বেশি দুর্নীতি হচ্ছে উল্লেখ করে বলেন, বর্তমানে দুদক অনেক শক্তিশালী। তারপরও দুর্নীতি থামানো যাচ্ছে না। দুর্নীতিবাজরা তাদের কৌশল পাল্টিয়ে দুর্নীতি করে যাচ্ছে। আমাদের দেশে সরকারি কর্মকর্তারা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তাদের মধ্যে অনেকে ঘুষ খায় না, কিন্তু যথেষ্ট সেবা না দেওয়ার প্রবণতা রয়েছে এবং দায়িত্ব পালনে অনীহা রয়েছে। যথাযথ দায়িত্ব পালন না করাও দুর্নীতির মধ্যে পড়ে। সরকার বর্তমানে ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। তাই প্রত্যেককে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া সহ দুইদিন ব্যাপী মেলার সফলতা কামনা করছি’। সনাক সদস্য মোমেনা খানম এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হোসাইন শাফায়াত, সহকারী কমিশনার উম্মে মুসলিমা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা বেগম। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমি চত্বরে দুইদিন ব্যাপী তথ্য মেলায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসন, সাতক্ষীরা জেলা পুলিশ, সাতক্ষীরা পৌরসভা, জেলা রেজিস্টারের কার্যালয়, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা সমাজসেবা কার্যালয়, সিভিল সার্জন অফিস, জেলা সমবায় কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, সদর উপজেলা ভূমি অফিস, বিআরটিএ, সচেতন নাগরিক কমিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, উত্তরণ, বরসা, অগ্রগতি সংস্থা ও ব্র্যাক। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি প্রতিরোধে শিশুদের মধ্যে এক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।