ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর ইউসিসিএ লি. (বিআরডিবি) ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় বিআরডিপির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর ইউসিসিএ লি. এর সভাপতি সোহেল উদ্দীন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জমার মধ্যে সাতক্ষীরা ইউসিসিএ’র সমবায়ীদের পুঁজি গঠন করে মানব সম্পদে পরিণত হওয়া সম্ভব। বর্তমান সরকার সহজ শর্তে এই বিআরডিবির’র সঞ্চয়ীদের ঋণ দিচ্ছেন’। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর বিআরডিপির পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাইল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-আমীন, জুনিয়র অফিসার নজরুল ইসলাম, আলিপুর মহিলা সমবায় সমিতির সম্পাদিকা মমতাজ বেগম, খেজুরডাঙ্গা কৃষক স: স: ম্যানেজার স্বপন কুমার শীল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান পরিদর্শক শফিকুল ইসলাম।
