আশিকুর রহমান, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরের মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে পৃথক পৃথক দুইটি ব্যাচে জলবায়ু পরিবর্তনে খাপ খাওয়ানো এবং প্রভাব মোকাবেলায় মিটিগেশনে সক্ষমতা তৈরি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ) অক্সফামের কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং সুশীলন রি-কল ২০২১ প্রকল্প ২ দিন ব্যাপী এ প্রশিক্ষণের বাস্তবায়ন করে। প্রশিক্ষণে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫০ জন উপকার-ভোগী কৃষকদের নিয়ে কমিউনিটি পর্যায়ে দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মাহবুবর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণে দুর্যোগ, আপদ, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট স্মার্ট কমিউনিটি এপ্রোচ, সমন্বিত খামার কার্যক্রম ও ব্যবস্থাপনা, মৎস্য চাষ সম্পর্কে ধারণা, মৎস্য চাষ পদ্ধতি মাছের রোগ ও করণীয়, ঝুঁকি হ্রাস পরিকল্পনা, অভিযোজিত কৃষি, প্রাণী সম্পদ, প্রাণীদের বিভিন্ন রোগ ও প্রতিকার, নূতন প্রযুক্তি দুর্যোগ হ্রাস বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণের শেষ দিনে প্রকল্প সমন্বয়কারী মনিরা সুলতানা কর্ম পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষনা করেন।
