নূরুন্নবী ইমন, সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা জানায়, ‘ প্রধান সড়কের এই ব্রিজটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকলেও কেউ নজর দিচ্ছে না। বর্তমানে ব্রিজের লোহার পাত গুলো উঠে গেছে। ব্রিজের বেশিরভাগ স্থানে মরিচা ধরেছে এবং বিভিন্ন জায়গায় ভেঙে বিনষ্ট প্রায়।’ স্থানীয়রা আরও জানায়, ‘কয়েক বছর যাবৎ জোড়া তালি দিয়ে ব্রিজটি সংস্কার করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু পূর্ণাঙ্গভাবে সংস্কার করার কোন প্রকার উদ্যোগ নিতে দেখিনি। বর্তমানে এই ব্রিজটি বাস, ট্রাক, মটর সাইকেল, বাইসাইকেলসহ সকল প্রকার যানবাহন চলাচলের একমাত্র মাধ্যম। তাই আমাদের সবসময় ঝুঁকির মধ্যে থাকতে হয়। এছাড়া প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ে অনেক যানবাহনসহ সাধারণ পথচারী ভয়ানক দুর্ঘটনার শিকার হচ্ছে। উল্লেখ্য, ওই ব্রিজের পাশেই ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়, ফায়সালাবাদ দাখিল মাদ্রাসাসহ দুইটি প্রাইমারি স্কুল। কোমলমতি ছাত্র/ছাত্রীদের স্কুলে যাতায়াতের জন্য এই ব্রিজটি ব্যবহার করা ছাড়া আর কোন উপায় নেই। তাই সর্বত্রই কোমলমতি শিক্ষার্থীসহ সকলকেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবকেরা জানিয়েছেন, ‘আমরা আমাদের সন্তানদের হাত ধরে ব্রিজ পার করে স্কুলে দিয়ে আসি। যেদিন সন্তানদের ব্রিজ পার করে দিতে পারি না সেদিন তাদের আর স্কুলে যাওয়া হয় না’। তারা আরও জানান, ‘বিষয়টি নিয়ে ইতোপূর্বে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশসহ উপজেলা প্রশাসনকে অবগত করা হলে নাম মাত্র সংস্কার করে দায় সারেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অতি দ্রæত ব্রিজটি সংস্কার করা না হলে যে কোন মুহ‚র্তে ভারী যানবাহনের কবলে পড়ে ব্রিজটি একেবারে ভেঙে যেতে পারে। এমতাবস্থায় প্রাণহানির আশঙ্কাও করছেন সুধী মহল। অতি দ্রæত যাতে ব্রিজটি সংস্কার করা হয় তার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছেন এলাকাবাসীসহ কোমলমতি শিক্ষার্থীরা।
