কলারোয়া অফিস : কলারোয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিবাসন প্রক্রিয়া প্রসারিত, সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করণার্থে এই সেমিনারের আয়োজন করা হয়। ‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মিলে’- ¯েøাগানে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরএম সেলিম শাহনেওয়াজ সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহানাজ নাজনীন খুকু এবং সাতক্ষীরা বিনেরপোতা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি’র সিনিয়র ইন্সট্রাক্টর আনারুল ইসলাম। অনুষ্ঠানে বৈধ ও নিরাপদে বিদেশ যাওয়ার পূর্বে ও পরে করণীয় ও বর্জনীয়, বিদেশ গমনেচ্ছু কর্মীদের জন্য জরুরী ও প্রয়োজনীয় তথ্য, নারী কর্মীদের অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সেবা কার্যক্রম, বিদেশ থেকে নিরাপদে দেশে টাকা পাঠানোর নিয়ম, অনলাইনে অভিযোগ দাখিলের নিয়ম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে যে সকল সেবা ও সহযোগিতা পাওয়া যায় তার বিষদসহ এ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি এসকল বিষয়ে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। প্রোজেক্টরে কর্মসংস্থানে বিদেশে যাওয়া বিষয়ক প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিতিদের কয়েকটি গ্রæপে ভাগ করে মানব পাচারের কারণ ও সুপারিশসহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে লিখিত মনোভাব ও মতামত নেয়া হয়। এ সময় কলারোয়া উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে সাতক্ষীরা টিটিসি’র কোরিয়ান ভাষা প্রশিক্ষক আব্দুল লতিফসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার আব্দুল মজিদ।
