ঢাকাSunday , 23 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর টিডিএন স্কুলে চুরি

admin
February 23, 2020 9:14 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগরের ১৯১ নং তেঘরিয়া দেউলিয়া নিজদেবপুর (টিডিএন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি/ হারিয়েছে মর্মে থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৭৬৭। প্রধান শিক্ষক আবিদুর রহমান স্বাক্ষরিত দায়েরকৃত জিডি সূত্রে জানা যায়, তার বিদ্যালয়ের কোড নং-৯৯২০৮০৬৯৩০১। গত ১৬ ই ফেব্রæয়ারি এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাউসুল আজম এর মাধ্যমে প্রধান শিক্ষক জানতে পারেন যে, তার বিদ্যালয়ের অফিস কক্ষে আলমারিতে রক্ষিত ডিজিটাল হাজিরা মেশিন, ২০০৬-২০১৮ সাল পর্যন্ত যাবতীয় রেজুলেশনের খাতা, শিক্ষকদের যাবতীয় তথ্যাদি, উপবৃত্তি ও যাবতীয় কাগজপত্র, ছাত্র শিক্ষক হাজিরা খাতা ২০০৬-২০১৯ পর্যন্ত, বিদ্যালয়ের নামিয় দলিলের ফটোকপি, রেকর্ড পত্র, পর্চা, বিভিন্ন ভাউচার সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি/হারিয়ে গেছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, স্থানীয় জন প্রতিনিধি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।