সুন্দরবন অঞ্চল প্রতিনিধি: বিড়ালাক্ষী আশ্রয়ণ প্রকল্প ও চান্দাঘের ১৪০ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গ্রাহকদের কাছ থেকে সরাসরি রশিদের মাধ্যমে টাকা জমা নিয়ে একটি উঠান বৈঠক আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এসময় প্রত্যেক গ্রাহকের কাছ থেকে সদস্য ফ্রম সহ ৯৫০ টাকা করে প্রতি মিটারের কাগজ জমা নেন। উক্ত অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্প একতা সমবায় সমিতির সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর পল্লী বিদ্যুতের এজিএম মধুসূদন। বিশেষ অতিথি ছিলেন মো. আবু সালেহ বাবু, শরিফুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল মান্নান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
