ঢাকাSunday , 23 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট: সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৫ উইকেটে জয়ী

admin
February 23, 2020 9:17 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ ৭ম দিনের খেলা সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বনাম দ্যা পোল স্টার পৌর হাই স্কুল এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দ্যা পোল স্টার পৌর হাই স্কুল টসে জিতে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রান করে। জবাবে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ব্যাট করতে নেমে ২৮.২ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৬৮ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায়। ফলে সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ ৫ উইকেটে জয়লাভ করে। আগামীকাল সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয় বনাম নবজীবন ইনস্টিটিউট এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।