ঢাকাSaturday , 22 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

admin
February 22, 2020 11:25 pm
Link Copied!

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির শ্রীউলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বিজিএম ক্লাবের শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা আন্দোলনে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল। এ সময় উপস্থিত ছিলেন মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, মাও. মিজানুর রহমান, মিজানুর রহমানসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সকল সহকারী শিক্ষকবৃন্দ। এছাড়া শ্রীউলা ইউনিয়ন পরিষদ, মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়, গাজিপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসা, কাকড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, মহিষকুড় প্রাথমিক বিদ্যালয়, গাজিপুর প্রাথমিক বিদ্যালয়, বুড়াখারাটি প্রাথমিক বিদ্যালয়, নাকতাড়া প্রাথমিক বিদ্যালয়, বকচর প্রাথমিক বিদ্যালয়, নাছিমাবাদ প্রাথমিক বিদ্যালয়, কলিমাখালি প্রাথমিক বিদ্যালয়সহ শ্রীউলা ইউনিয়ন আ’লীগ, শ্রীউলা ইউনিয়ন ছাত্রলীগ, শ্রীউলা ইউনিয়ন যুবলীগ, শ্রীউলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।