স্টাফ রিপোর্টর: গণতন্ত্র চর্চা ও স্কুলের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে সারাদেশের ন্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) “স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চাসহ একে অপরকে সহযোগিতা, শ্রদ্ধা প্রদর্শন, শত ভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝড়ে পড়া রোধে সহযোগিতা করবে। একই সঙ্গে পরিবেশ উন্নয়ন কর্মকাÐে অংশ নেয়াসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হবে। রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের পোষ্টারের পোষ্টারের ছেয়ে গেছে বিদ্যালয় প্রাঙ্গণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
