নিজস্ব প্রতিনিধি কালিগঞ্জ: কালিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে ফেব্রæয়ারি রাত ১২টা ১মিনিটে কালিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। পরে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দীপালি রানী ঘোষ, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন, আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোটসহ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাÐ এর সভাপতি শেখ মেহেদী হাসান সুমনসহ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তরুণ লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিকসহ সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুসহ সদস্যবৃন্দ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলুসহ সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস স্টেশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুশীলন পরিবার, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কালিগঞ্জ বন্ধু কল্যাণ সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন, কালিগঞ্জ সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন, হাজী তফিউদ্দিন মহিলা মাদ্রাসা, উপজেলা ভূমিহীন সমিতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, মিশন মহিলা উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল। সকালে প্রভাতফেরী সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠন। এছাড়াও শহীদ মিনারের বেদীতে ফুল দেন কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর নেতৃত্বে শিক্ষক, কর্মচারী ও ছাত্রীরা, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রী, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয়, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম খাতুন প্রাথমিক বিদ্যালয়, জাগরণী চক্র ফাউন্ডেশন, কালিগঞ্জ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, উপজেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহŸায়ক উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সী, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল হাকিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্যাহ ইব্রাহিম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেবুন্নাহার জেবু প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ও বেসরকারি সংস্থা লিডার্স’র উপজেলা যুব ফোরামের সহযোগিতায় লিডার্স এর সাংস্কৃতিক টিম সংগীত পরিবেশন করে। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সুবিধামত সময়ে বিভিন্ন মসজিদ ও মন্দিরে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয় এছাড়া কালিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় দিবস পালিত হয়েছে।
