ঢাকাThursday , 20 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাজু কালিগঞ্জ’র মানপুর দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত

admin
February 20, 2020 10:14 pm
Link Copied!

কৃষ্ণনগর ( কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু। বৃহস্পতিবার বিকাল ৪ টায় মানপুর মহিলা দাখিল মাদ্রাসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫ জন অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধির সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাজেদুল হক সাজুকে সভাপতি নির্বাচিত করেন। এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মো: হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য মো: ফারুক হোসেন, মো: শওকাত হোসেন, মো: সোলাইমান মোল্লা, মো: রাশেদুল ইসলাম, মোছা: নাছিমা খাতুন, শিক্ষক প্রতিনিধি মো: হাবিবুর রহমান, মো: রছিকুল ইসলাম, আলিয়া খানম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।