নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে তারুণ্যের ভাবনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শ্যামনগর মডার্ন স্কুলে উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী এর সভাপতিত্বে এবং জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, ওসি নাজমুল হুদা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় বিভিন্ন বিদ্যালয়ে ওয়েস্টবিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রীন সম্মাননা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
