ঢাকাWednesday , 19 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মৎস্য ঘেরে আউট ড্রেন নির্মাণ বিষয়ে প্রচারণা

admin
February 19, 2020 9:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: মৎস্য ঘেরে আউট ড্রেন/ নালা নির্মাণ বিষয়ে কালিগঞ্জে প্রচারণা অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, উপ-পরিদর্শক চিন্ময় মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুল হক সাজু, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, আগামী প্রজন্মকে বাঁচাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ঘের মালিক সরকারি জমি দখল করে এবং ঘেরের মধ্যে আউট ড্রেন নির্মাণ না করে ঘের করার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। যার কারণে সরকারি রাস্তাসহ জনগণের অনেক ক্ষতি সাধন হচ্ছে। যার কারণে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বলেন, পানির আগমন ও নির্গমন পথে বাঁধা সৃষ্টি করা যাবে না। এমন কোন উন্নয়ন করা যাবে না, যা জলাবদ্ধতা সৃষ্টি করে কিংবা জনগণের দুর্ভোগ সৃষ্টি করে। আপনারা যারা পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি জায়গা দখল করে ঘের করছেন তারা আগামী এক সপ্তাহ’র মধ্যে এসব জায়গা মুক্ত করে দেবেন। যদি মুক্ত না করেন তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জরিমানা সহ ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।