ঢাকাWednesday , 19 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আলেয়া হত্যায় ২ আসামির রিমান্ড মঞ্জুর

admin
February 19, 2020 9:55 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আলোচিত আলেয়া হত্যা মামলার দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অজিয়ার রহমান গাজী ও আসানুর সরদারকে ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলম জানান।
পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিন রিমান্ড মঞ্জুরের এ আদেশ দেন। এর আগে হত্যা মামলার মুল আসামি নিহত আলেয়ার দ্বিতীয় স্বামী মিজান আদালতে স্বীকারোক্তি মূলক জবান বন্দি প্রদান করে। পরে পুলিশ অজিয়ার ও আসানুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হত্যা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। ইতোমধ্যে এ হত্যা মামলাকে কেন্দ্র করে প্রভাবশালী একটি মহল তৎপরতা শুরু করেছেন। পুলিশ এ হত্যাকান্ডে ইন্দনদাতা ও অর্থ জোগানদাতাদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি রাড়–লীর কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের বাসিন্দা আলেয়াকে গভীর রাতে দুর্বৃত্তরা ধর্ষণ করে শ্বসরোধ করে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আলমগীর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।