ঢাকাWednesday , 19 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় শ্রীমন্তকাটি ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে স্মারক লিপি প্রদান

admin
February 19, 2020 9:38 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলার শ্রীমন্তকাটি ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে ইজ-বাইক, নছিমন, করিমন, ট্রলি, আলমসাধু ও মটর ভ্যান নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োজনীয় স্থানগুলোতে গতিরোধক নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের কাছে স্মারক লিপি প্রদান করেছে। পরে তারা তালা ডাকবাংলোর সামনে পথসভাও করেছে। বুধবার দুপুরে শ্রীমন্তকাটি ছাত্র-কল্যাণ পরিষদের সভাপতি দেবাশিস দাশ ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়। পরে তালা ডাকবাংলোর সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। এসময় শ্রীমন্তকাটি ছাত্র কল্যাণের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।