ঢাকাTuesday , 18 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

admin
February 18, 2020 11:19 pm
Link Copied!

শ্যামনগর অফিস: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনি তফসিল-২০২০। ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ ফেব্রæয়ারি মঙ্গলবার, মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ ২৭ ফেব্রæয়ারি বৃহস্পতিবার, প্রার্থীর প্রত্যাহারের শেষ তারিখ ১ মার্চ রবিবার ও ভোট গ্রহণের তারিখ ১২ মার্চ বৃহস্পতিবার (সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহণ)। মনোনয়ন পত্রের সাথে স্ব স্ব পদের পক্ষে শিক্ষাগত যোগ্যতার সনদ ও স্ব স্ব পত্রিকার পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে মনোনয়নপত্র দাখিল করতে হবে। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী স্বাক্ষরিত নির্বাচন কমিশন গঠন করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশন তুষার মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার ও নির্বাচন কমিশন মো. রবিউল ইসলাম, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন কমিশন কৃষ্ণানন্দ মুখার্জী স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনি তফসিল-২০২০ ঘোষণা করা হয়। এ নির্বাচনকে কেন্দ্র করে শ্যামনগরে সাংবাদিক মহলের মধ্যে প্রাণচঞ্চলতা ফিরে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।