নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি মেলা ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেবব্রুয়ারি) বিকেলে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর আওতায় কৃষি মেলা ২০২০ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, গাজী আল ইমরান, আবু সাইদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী স্টল প্রতিনিধিদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
