ঢাকাTuesday , 18 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় জয়ী

admin
February 18, 2020 9:00 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাইম ব্যাংক এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ৩য় দিনের খেলা সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম দ্যা পোল স্টার পৌর হাই স্কুল এর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ২৪৩ রান করে। দলের ইমন সর্বোচ্চ ৭৭ রান করে। জবাবে দ্যা পোল স্টার পৌর হাই স্কুল ব্যাট করতে নেমে ৩১ ওভার ৩ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান করে। ফলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ১৫১ রান জয় লাভ করে।
আগামী কাল পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বনাম নবজীবন ইনস্টিটিউট এর মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।