ঢাকাTuesday , 18 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

admin
February 18, 2020 2:50 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় মোহনা পাল (৭) নামের প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের বটতলা নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহনা পাল তালা উপজেলার তেঘরিয়া গ্রামের শংকর পালের মেয়ে।
শ্রীমন্তকাটি সানরাইজ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাইফুল্লাহ সরদার জানান, বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল ছুটি শেষে স্কুল ছাত্রী মোহনা পাল বাড়ি ফিরে যাওয়ার সময় পথিমধ্যে বটতলা নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন। এদিকে, তার মৃত্যুতে সহপাঠিসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।