ঢাকাTuesday , 18 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

admin
February 18, 2020 11:17 pm
Link Copied!

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলার ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন শাখার ০৩ নং ওয়ার্ড (গোবিন্দপুর) আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ নুরুজ্জামান ও পবিত্র গীতা পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুন্দ কুমার মন্ডল। মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) বিকেলে পূর্ব গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন দেবীরঞ্জন মন্ডল। এতে প্রধান অতিথি ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমসের আলী ঢালী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএম শরিফুল ইসলাম বাবু, এসএম সাহাবুদ্দিন, রাজগুল ইসলাম, এসএম ইয়াহিয়ার রহমান খোকন, এসএম সাহজাহান, সানাউল্লাহ সরদার, মিজানুর রহমান, জামিনুর রহমান, রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ পাড়, আব্দুল হালিম, যুবলীগ নেতা আব্দুল ওহাব পিয়াদা, আব্দুল আলীম, জাকির হোসেন, জুয়েল রানা, গাজী ইকবাল হোসেনসহ ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।