শ্যামনগর অফিস: শ্যামনগরের ৩৯ নং উত্তর আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) সরকারি নীতিমালা অনুসারে এ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন ইয়াছিন কবীর (প্রাপ্ত ভোট ৬), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দীন (প্রাপ্ত ভোট ৫), সহ-সভাপতি পদে নির্বাচিত হন শাহজাহান কবীর (প্রাপ্ত ভোট ৬), তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আসফিয়া খাতুন (প্রাপ্ত ভোট ৫)। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ জন। নির্বাচন পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার (প্রাথমিক) আজহারুল ইসলাম। নির্বাচনে সহায়তা করেন প্রধান শিক্ষক বাবুলাল মিস্ত্রি। নির্বাচন পর্যবেক্ষণ করেন স্থানীয় ইউপি সদস্য সাইফুল আলম, শমসের আলী, শফিকুল ইসলাম, মাহমুদ আলী সরদার, শাহবাজ মোড়ল, পিয়ার আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
