কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের নতুন শ্রেণিকক্ষের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রæয়ারি) সকালে ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই শ্রেণিকক্ষের ভিত্তি প্রস্তর কাজের শুভ উদ্বোধন করেন। জয়নগর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল্লাহ পাড়, স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাবেক আনোয়ার হোসেন ঢালী, স্কুলের উদ্যোক্তা আব্দুল ওহাব, নুরুজ্জামান ফারুকীসহ শিক্ষক মন্ডলী। উদ্বোধন পরবর্তীতে ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষ ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
