ঢাকাSunday , 16 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

admin
February 16, 2020 10:12 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার ২০২০ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ ফেব্রæয়ারি) ১১টায় সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর উপজেলা চত্বরে মেলা প্রাঙ্গণে আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরা’র উপপরিচালক অরবিন্দ বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিন দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষির উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। জননেত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরার মাটি খুবই উর্বর। তুলনামূলকভাবে জমির পরিমাণ কম হলেও মহান আল্লাহর রহমতে সাতক্ষীরার মাটিতে যা চাষাবাদ করেন কৃষকরা সবই সোনার ফলন হয়। মেলাকে প্রাণবন্ত করতে সাতক্ষীরার সর্বসাধারণকে মেলা পরিদর্শনের আমন্ত্রণ জানান এমপি রবি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, কৃষিবিদ মো. আমজাদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শেখ শফি উদ্দীন সফি, শেখ সহিদুর রহমান, মো. সফিউল আযম, চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, মো. রমজান আলী বিশ্বাস, অমল ব্যানার্জী, কিরন্ময় সরকার, রঘুজিৎ গুহ, আব্দুস সাত্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।