ঢাকাSunday , 16 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাদী ও স্বাক্ষীকে খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin
February 16, 2020 10:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: আশাশুনি মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে ধর্ষণ চেষ্টা মামলার আসামি কর্তৃক বাদী ও স্বাক্ষীদের মারপিট এবং খুন জখমের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৬ ফেব্রæয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের বাবর আলীর স্ত্রী ফাহিমা খাতুন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের ৭ম শ্রেণি পড়–য়া বড় মেয়ে গত ২৭ জানুয়ারি বাড়ির ছাদে হাঁসের বাচ্চাকে খাবার দিচ্ছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার মৃত নুর আলি মোড়লের ছেলে লম্পট সালাম মোড়ল (৫০) ছাদে উঠে অমার মেয়ের জামা-পায়জামা ছিঁড়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়ে ডাক-চিৎকার দিলে আমিসহ আমার স্বামী বাবর আলী, দেবর কবিরুল, মঈনুল ছাদে উঠার সময় সিড়ি দিয়ে লম্পট সালাম মোড়লকে দ্রæত চলে যেতে দেখি। ছাদে গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে জানতে পারি ওই লম্পট টাকার প্রলোভনে জোর পূর্বক তাকে ধর্ষনের চেষ্টা করে। এরপর সে মানষিকভাবে ভেঙ্গে পড়েছে। মাঝে মধ্যে ভয়ে কান্না-কাটি করে যাচ্ছে। এঘটনায় ন্যায় বিচারের দাবিতে আমি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করি। আদালত মামলাটি গ্রহণ পূর্বক তদন্ত করার জন্য আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট প্রেরণ করেন। গতকাল আমিসহ মামলার স্বাক্ষী কবিরুল ইসলাম ও তার খালাতো ভাই মৃত, মোহাম্মাদ আলী সরদারের ছেলে নজরুল ইসলাম এবং আমার চাচা শ্বশুর এশরাফুল ইসলাম বাবু আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে হাজির হই। এসময় উল্লেখিত লম্পট সালাম মোড়লের ভাড়াটিয়া আশাশুনি এলাকার শহর আলী গাজীর ছেলে রজব আলী, হারান গাজী, সাবুর আলী গাজীর ছেলে মিজান গাজী, মৃত. সামছুর গাজীর ছেলে বুলবুল গাজী, হারান গাজীর ছেলে সেলিম গাজী, নুরুল আমিন সরদারের ছেলে সোহাগ, তারক মন্ডলের ছেলে হরেকৃষ্ণ মন্ডল, মৃত. রওশন আলীর ছেলে বাবু মোড়ল, সালাম মোড়লের ছেলে সুমন মোড়ল আমাদেরকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে এবং গালাধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এছাড়া অস্ত্র¿ প্রদর্শন করে এবিষয়ে বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না মর্মে হুমকি দিয়ে মামলা তুলে নিতে বলে। তিনি অভিযোগ করে বলেন, নাবালিকা মেয়েকে ধর্ষণ চেষ্টার বিচার চাইতে গিয়ে আমাদের মারপিটের শিকার হতে হয়েছে। এধরনের ন্যাক্কার জনক ঘটনার ন্যায় বিচার নিয়ে আমরা হতাশার মধ্যে রয়েছি। এঘটনার ন্যায় বিচার না পেলে আমার মেয়ে আরো মানষিক ভাবে ভেঙ্গে পড়বে। তিনি লম্পট সালাম মোড়লের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ভাড়াটিয়া বাহিনী কর্তৃক মারপিটের ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।