সমীর রায়, আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আট দলীয় এপিএল টি ২০ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে খুলনা কফিজোন কে ১ উইকেটে হারিয়ে শ্রীপুর একাদশ ফাইনাল নিশ্চিত করেছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলমান সংঘ এ খেলার আয়োজন করে।
২য় সেমিতে টসে জিতে খুলনা কফিজোন ব্যাট করতে নেমে একাদশ নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। খুলনা দলের সর্বোচ্চ রান করে সজল (৩২)। জবাবে ১২৮ রানের লক্ষে খেলতে নেমে টান টান উত্তেজনা পূর্ণ ম্যাচের শেষ ওভারে ৯ উইকেট হারিয়ে শ্রীপুর একাদশ ১২৮ তুলে জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে। শ্রীপুর দলে সর্বোচ্চ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ করে আব্দুল হান্নান ৫৭ (৬৯)।
খেলায় আম্পায়ার ছিলেন, দীপন মন্ডল ও কামরুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান ও রেডিও ধ্বনি ৯১.২ এফএম’র ক্রিকেট বিশ্লেষক আসাদুজ্জামান। সার্বিক দায়িত্বে ছিলেন, প্রভাষক জাহিদুল ইসলাম।
বুধবার (১৯ ফেব্রæয়ারি) একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্রীপুর বনাম কোদÐা ক্রিকেট একাদশ শিরোপা লড়াইয়ে পরস্পরের মুখোমুখি হবে।
