ঢাকাFriday , 14 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

admin
February 14, 2020 10:29 pm
Link Copied!

এস,এম,মোস্তফা কামাল: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রæয়ারি) শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রæয়ারি বিএনপি’র ডাকা সারাদেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশের প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। উক্ত মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাড জহুরুল হায়দার বাবু। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি, এম, আকবর কবীর, নওয়াবেঁকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা যুবলীগের আহŸায়ক মো. জাকির হোসেন, প্রভাষক শরিফুল ইসলাম সোহাগ, আব্দুল মজিদ, আহসান হোসেন, মারুফ হোসেন, মো. হারুনার রশিদ, যুবনেতা বিশ্বনাথ নন্দী সাগর, জি এম আব্দুর রব, পলাশ সরদার, মো. রেজোয়ানুল আজাদ নিপুন, আব্দুর রহমান, নাজমুল হুদা রিপন মো. মাসুদ রানা, মো. আইয়ুব খাঁন, মলয় কুমার গায়েন ঝন্টু, মো. মিজানুর রহমান, মিসেস দেলোয়ারা বেগম সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।