ঢাকাThursday , 13 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হুমকির মুখে বাঁধ: পাউবোর নোটিশ অমান্য দখলদারের

admin
February 13, 2020 9:36 pm
Link Copied!

শ্যামনগর অফিস: শ্যামনগরের পাখিমারা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের চুক্তি অনুযায়ী ইজারাকৃত সম্পত্তির সুষ্ঠু ব্যবহার না করে দোকান ঘর নির্মাণ করায় নোটিশ প্রদান করেন নওয়াবেঁকী পওর শাখার উপ-সহকারী প্রকৌশল/শাখা কর্মকর্তা মশিউল আবেদীন। তার স্বাক্ষরিত প্রদত্ত নোটিশে জানা যায়, দক্ষিণ পাখিমারা গ্রামের ছনির উদ্দিন সরদারের ছেলে সিরাজুল ইসলাম চুক্তি অনুযায়ী তপশীল সম্পত্তিতে মৎস্য সম্পদ উন্নয়নের ইজারা মোতাবেক কাজ না করে দোকান নির্মাণের কাজ করছেন। চুক্তি অনুযায়ী মৎস্য চাষ কার্যক্রম না করলে চুক্তিনামা অনুযায়ী ইজারা বাতিল করা হবে। যার স্মারক নং- সাত/নবে-৭-১-২/এল-ই/এন-০২। এলএকেইস নং- ১৫৪/৬৬-৬৭,মৌজা- পদ্মপুকুর এর ০.১২ একর জমি বন্যা নিয়ন্ত্রণ ও শেষ প্রকল্প এলাকায় এবং অন্যান্য মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষে মৎস্য চাষ উপযোগী/সমিতি দলপতি হিসেবে সিরাজুলের সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ-২ এর সাথে একটি ইজারা চুক্তিনামা স্বাক্ষর হয়। অথচ সিরাজুল ইসলাম চুক্তিনামাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দোকান ঘর বর্ধিত বা নির্মিত করতে মাটি খনন করে ভরাট করছে। পাউবোর বেড়িবাঁধ সংলগ্ন জায়গা থেকে মাটি খনন করায় বাঁধ হুমকির মুখে পড়েছে। এভাবে ইজারাকৃত পাউবোর সম্পত্তি অবৈধ দখলে গিয়ে বাঁধ হুমকির মুখে পড়বে। কাজটি বন্ধ করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।