ঢাকাThursday , 13 February 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

admin
February 13, 2020 9:38 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিনিধি: সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও নয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথক ভাবে অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ম, কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২য় এবং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেছে। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ের নম্বর সমান হওয়ায় আগামী শনিবার সকাল ১১টায় পুনরায় বিদ্যালয় দু’টির মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিফাত উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।